ছাদনাতলায় পরমব্রত চট্টোপাধ্যায় পাত্রী টলিউডেরই এক গায়কের প্রাক্তন স্ত্রী চিনে নিন অভিনেতার হবু বউকে

28th November 2023 3:59 pm Country News
ছাদনাতলায় পরমব্রত চট্টোপাধ্যায় পাত্রী টলিউডেরই এক গায়কের প্রাক্তন স্ত্রী চিনে নিন অভিনেতার হবু বউকে


চুপিসারে বিয়ে করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আজ ২৭ নভেম্বর হবে বিয়ের অনুষ্ঠান। খুব বেশিজন নেই আমন্ত্রিতদের তালিকায়। শুধু বর-কনে আর ঘনিষ্ঠ কিছুজন। সকল জল্পনার অবসান ঘটিয়ে মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে বিয়ে করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে বহু দিন জল্পনা চলছিল টলিপাড়ায়।অনেকেই বলেছিলেন তিনি আগেই বিয়ে সেরে ফেলেছেন। আবার অনেকে এই নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এর আগে একাধিক মহিলার সঙ্গে নাম জড়ায় পরমব্রত চট্টোপাধ্যায়ের। মাঝে ইকা নামে এক বিদেশিনির সঙ্গে সম্পর্কে ছিলেন পরম। বিয়ে হওয়ার কথাও ছিল। কিন্তু, সে সম্পর্ক ভেঙে যায়। তবে, বেশ কিছুদিন ধরে পিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি একজন মানসিক স্বাস্থ্যকর্মী। পিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাদের বিয়ে ভাঙে ২০২১ সালে। বিয়ে ভাঙার খবর দুজনেই সোশ্যাল মিডিয়ায় জানায়। এবার ২ বছরের মধ্যে পরমের সঙ্গে সংসার বাঁধতে চলেছেন পিয়া চক্রবর্তী।তবে, অনেকেই বলেছেন পিয়া ও অনুপমের সংসার ভাঙার কারণ পরম। পরমের সঙ্গে সম্পর্কের জেড়েই বিয়ে ভাঙে অনুপমের। যদিও একথা নাকচ করেছিল পরমব্রত। তিনি বারবার বলেছেন, তাঁরা খুব ভালো বন্ধু। এই ধরনের আলোচনায় তিনি যে বিরক্ত বোধ করেন, তা প্রকাশ পেয়েছে আচরণে। তবে, পরে জানা যায় যে তিনি ও পিয়া সত্যিই প্রেম করছেন। পিয়া ও তার মায়ের সঙ্গে পরমকে পার্কস্ট্রিটের রেস্তোরাঁয় দেখা যায়। এমনকী পিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় পরমকে। আর এবার শিলমোহর পড়তে চলেছে সম্পর্কে। সাত পাকে বাঁধা পরবেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত। সোমবার সন্ধ্যায় বিয়ে করছেন তারা। খুব কম সংখ্যক অতিথির উপস্থিতিতে সারবেন বিয়ে।


 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।