মেসির স্ত্রীর গাড়িতে ডাকাতি গুলি চালিয়ে ছিনতাই ২২ হাজার ৫০০ ডলার

25th November 2023 5:35 pm Country News
মেসির স্ত্রীর গাড়িতে ডাকাতি গুলি চালিয়ে ছিনতাই ২২ হাজার ৫০০ ডলার


ডাকাতি তাও আবার আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির স্ত্রীর গাড়িতে। ছিনতাই প্রায় ২২ হাজার ৫০০ ডলার। এমনকি গুলিও চালিয়েছে ডাকাতরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) আর্জেন্টিনার রোজারিওতে।জানা গিয়েছে, আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপার মার্কেট থেকে টাকা নিয়ে গাড়িতে করে স্থানীয় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মেসির স্ত্রী রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়া।সেই সময় রোজারিওর রাস্তায় পেলেগ্রিনি অ্যাভিনিউয়ে দুজন বন্দুকধারী গাড়িটি থামিয়ে প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো বা ২২ হাজার ৫০০ ডলার ডাকাতি করে।আর্জেন্টিনার একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, সুপারমার্কেট থেকে ৪৫ ব্লক দূরে এই ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতরা একটি সাদা রঙের গাড়িতে করে এসে গুলি করতে শুরু করে মেসির স্ত্রীর গাড়ির দিকে। তারপর গাড়ি লুঠ করে টাকা নিয়ে পালিয়ে যায়। তবে কোনও হতাহতের খবর নেই। সেই সময় মেসির স্ত্রীর সঙ্গে সুপার মার্কেটের দুজন কর্মী ছিলেন।সুপার মার্কেটের এক কর্মী জানিয়েছেন, টাকা রাখতে তারা সুপার মার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিল। এ সময় ডাকাতরা এসে গুলি করে লুঠপাট চালিয়ে সব টাকা নিয়ে যায়। তবে এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি আর্জেন্টিনার তারকা মেসি। তবে তাঁর স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করেছেন।প্রসঙ্গত, গত মার্চেও একবার রোকুজ্জোদের সুপার মার্কেটে হামলা চালিয়েছিল দুষ্কৃতিরা। রোকুজ্জোদের পরিবারের মালিকানাধীন সুপার মার্কেটে এলোপাতাড়ি গুলি চালিয়ে মেসিকে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট রেখে পালিয়ে যায়।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।