সারার নাম শুনতেই লজ্জায় লাল শুভমন স্বীকার করে নিলেন সম্পর্কের কথা?

18th November 2023 5:33 pm Country News
সারার নাম শুনতেই লজ্জায় লাল শুভমন স্বীকার করে নিলেন সম্পর্কের কথা?


শুভমন গিল এবং সচিন-কন্যা সারা তেন্ডুলকরের প্রেমের গুঞ্জন ছাপিয়ে যাচ্ছে বিশ্বকাপের উত্তেজনাকে। শুভমনের প্রেম জীবন নিয়ে প্রথম আলোচনা শুরু হয় কয়েক বছর আগে। সেই সময় খানিক ধোঁয়াসা ছিল দুই সারাকে নিয়ে। এক জন সারা তেন্ডুলকর, অন্য জন হলেন সারা আলি খান। যদিও সম্প্রতি সইফ-কন্যা স্পষ্ট স্বীকার করেন যে, সকলে যে সারার সঙ্গে শুভমনকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছেন, তিনি সেই সারা নন।যদিও কেউ-ই এখনও সম্পর্ক নিয়ে সে ভাবে মুখ খোলেননি তাঁরা। কিন্তু মাঝে মধ্যেই যেন হেঁয়ালির মাধ্যমে ধরা দিয়েছেন একে অপরের কাছে। এক্স-এ সারার নামে বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকে মাঝে মধ্যেই শুভমনকে নিয়ে পোস্টও করা হয়। কখনও আবার গ্যালারিতে বসে শুভমনের খেলা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সারা, হাততালি দিয়ে উত্‍সাহিত করেছেন ক্রিকেট তারকাকে। উল্টো দিকে শুভমন অনেকটাই সাবধানী। সম্প্রতি তাঁদের বিয়ের পরিকল্পনার কথা ফাঁস করেন দুবাইয়ের এক খেলোয়াড়। তবে বেশ কয়েক মাস একটি পডকাস্ট শোয়ে শুভমনকে জিজ্ঞেস করা হয়, তিনি কি সারার সঙ্গে সম্পর্কে রয়েছেন! প্রশ্ন করা হলে, লাজুক হেসে ক্রিকেট তারকা বলেন ''হয়তো''। সেই অনুষ্ঠানের পুরনো ভি়ডিয়ো হঠাত্‍ নতুন করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। রবিবার বিশ্বকাপের ফাইনালের এক দিন আগেই আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন সারা। এর আগে ভারতের একাধিক ম্যাচে মাঠে দেখা গিয়েছিল তাঁকে। রবিবারও শুভমনের জন্য সচিন-কন্যাকে গলা ফাটাতে গ্যালারিতে দেখা যাবে বলেই আশা করছেন সকলে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।