দুর্নীতির অভিযোগে যদি দুই মন্ত্রী গ্রেপ্তার হন তাহলে টিকিট কেলেঙ্কারিতে জয় শাহকে ছাড় কেন? প্রশ্ন তৃণমূলের

6th November 2023 8:00 pm Country News
দুর্নীতির অভিযোগে যদি দুই মন্ত্রী গ্রেপ্তার হন তাহলে টিকিট কেলেঙ্কারিতে জয় শাহকে ছাড় কেন? প্রশ্ন তৃণমূলের


বিশ্বকাপ ক্রিকেটের টিকিটের কালোবাজারি নিয়ে বিজেপির দিকে আঙুল তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের প্রশ্ন, যদি স্কুল নিয়োগ এবং খাদ্য দপ্তরের কেলেঙ্কারির অভিযোগে এই দুই দপ্তরের প্রাক্তন মন্ত্রীদের দায়ী করা হয় তবে টিকিট কালোবাজারির অভিযোগে কেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পুত্র জয় শাহকে দায়ী করা হবে না।বিজেপি কেন এবিষয়ে নিশ্চুপ? এবিষয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুদীপ রাহা বলেন, "বিশ্বকাপ ক্রিকেটের টিকিট কীভাবে কালোবাজারে বিক্রি হয়েছে সেটা আমরা ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেই দেখতে পেয়েছি। ন্যায্য মূল্যের থেকে অনেক বেশি দাম দিয়ে কালোবাজারিদের থেকে টিকিট কিনতে বাধ্য হয়েছেন ক্রিকেট প্রেমীরা। বিষয়টি গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। এই কালোবাজারির ঘটনা ঘটেছে গুজরাটেও। এরাজ্যে বিজেপি শিক্ষা নিয়োগে দুর্নীতি এবং রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে গলা ফাটাচ্ছে অথচ টিকিটের বিষয়টি নিয়ে একেবারেই চুপচাপ। আমাদের প্রশ্ন, এই দুই দপ্তরের মন্ত্রীদের যদি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় তবে জয় শাহকে টিকিটের জন্য নয় কেন? কীভাবে এত টিকিট কালোবাজারিদের হাতে চলে গেল? কেনই বা সাধারণ মানুষকে ন্যায্য মূল্যের থেকে এত বেশি দামে টিকিট কিনতে হল? বিজেপি অন্য বিষয়ে গলা ফাটাচ্ছে অথচ এই বিষয়টি নিয়ে একেবারেই নিরব।" সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বন্টন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।‌ এই দুই হেভিওয়েট মন্ত্রীর গ্রেপ্তারির পরেই তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপিসহ রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলি। এরই মাঝে শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বকাপ। কলকাতায় এই খেলা নিয়ে বিশেষত ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে উঠেছে টিকিট কালোবাজারির অভিযোগ। রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ডা. ইন্দ্রনীল খাঁন বলেন, "টিকিট কোথায় কালোবাজারি হয়েছে সেটা কেউই জানেন না।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।