মহম্মদ শামির বোলিং দেখে প্রেমে পড়লেন এই আফগান অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় দিলেন এই বার্তা !!

2nd November 2023 1:13 pm Country News
মহম্মদ শামির বোলিং দেখে প্রেমে পড়লেন এই আফগান অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় দিলেন এই বার্তা !!


বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়ে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে ইংলিশ বাহিনীকে নাস্তানাবুদ করলো ভারতীয় দল। ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে শীর্ষে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন উইকেটে রিতিমতন সমস্যার মুখে পড়ে ভারতীয় দল।লশুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলিও (Virat Kohli) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ৪০ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে দলকে সামাল দেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul)। ৯১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজন।দারুন প্রদর্শন দেখালেন শামিদলের হয়ে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত এবং ৪৯ রানের ঝকঝকে ইনিংস খেলে ২২৩ রান বানায় টিম ইন্ডিয়া। এই রান তাড়া করতে এসে বেশ ভালো সূচনা দেন দুই ওপেনার তবে বুমরাহের ষষ্ঠ ওভারের দুই উইকেট নিয়ে খেলা ভারতের পক্ষে চলে আসে, অন্যদিকে বল হাতে কামাল দেখান মোহম্মদ শামি (Mohammed Shami)। ৭ ওভার বোলিং করে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট নেন শামি। আর শামির এই পারফরমেন্সের পর শামির প্রশংসাও করেছেন আফগান অভিনেত্রী। এই অভিনেত্রীর নাম ওয়াজমা আইয়ুবী। ওয়াজমা আইয়ুবী টিম ইন্ডিয়ার ভক্ত। তিনি প্রায়ই ক্রিকেট দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।শামির প্রদর্শনে খুশি আফগান অভিনেত্রীসাম্প্রতিক ভারত-ইংল্যান্ড ম্যাচে যার মধ্যে আগ্রাসী বোলিং করেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। এরপর সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করেন ওয়াজমা আইয়ুবী।তিনি তার টুইটার অ্যাকাউন্টে মহম্মদ শামির একটি ছবি শেয়ার করেছেন। এই ছবির সঙ্গে ওয়াজমা আইয়ুবী শামির বেশ প্রশংসা করেছেন। ভারতীয় দলের হয়ে এই বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলেছেন শামি, দুই ম্যাচে ৯ উইকেট নিয়ে ফেলেছেন তিনি। আগামীকাল টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে, এই ম্যাচটিতে আবার কামাল করতে চাইবেন শামি।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।