কর্মী নিয়োগ বন্ধন ব্যাঙ্কে, উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন

31st October 2023 12:00 pm Country News
কর্মী নিয়োগ বন্ধন ব্যাঙ্কে, উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন


ফের সুখবর চাকরি প্রার্থীদের জন্য। এবার কাজের সুযোগ এল ব্যাঙ্কে। উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। শীঘ্রই নিয়োগ হবে বন্ধন ব্যাঙ্কে। এবার নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে।শূন্যপদ- বন্ধন ব্যাঙ্কে নিয়োগ হবে ৮৯ জন কর্মী। নিয়োগ হবে বিভিন্ন পদে। জানা গিয়েছে, ব্যাঙ্কিং অফিসার, এগজিকিউটিভ অফিসার, ডাটা এন্ট্রি অপারেশন, রিলেশনসিপ ম্যানেজার, ব্যাক অফিস এগজিকিউটিভ এবং অপারেটর কেওয়াইসি ভেরিফিকেশন।যোগ্যতা- বন্ধন ব্যাঙ্কে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে। বিস্তারিত জানতে ৯৬৭৯৮১৩২৪৬/ ৭০৪৪৮৭১৭৪৮ এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন।বয়সের সীমা- এই সকল পদে আবেদন করতে গেলে আপনার বয়সের সীমা ১৮ থেকে ৩২-র মধ্যে হতে হবে। বয়সের সীমা এর মধ্যে হলে আর উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতা থাকেলে আবেদন করতে পারেন বন্ধন ব্যাঙ্কে চাকরির জন্য।নিয়োগ পদ্ধতি- ইন্টারভিউ-র মাধ্যমে বাছাই হবে বন্ধন ব্যাঙ্কে। এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না।প্রয়োজনীয় নথি- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চমাধ্যমিকের মার্কশিট, স্নাতক হয়ে থাকলে তার মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ফোটো, চাকরিপ্রার্থীদের বায়োডাটা। এই কয়টি নথি নিয়ে ইন্টারভিউ-র দিন উক্ত স্থানে উপস্থিত হন। সেখানেই ইন্টারভিউ-র দ্বারা নিয়োগ হবে। এবার কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না।আবেদনের পদ্ধতি- প্রার্থীরা তাদের সিভি জমা দিয়ে পারেন ইমেল মারফত। কিংবা করতে পারেন হোয়াটস অ্যাপ। ৯৬৭৯৮১৩২৪৬/ ৭০৪৪৮৭১৭৪৮ নম্বরে যোগাযোগ করুন। কিংবা মেল করুন, hr.bankinghub@gmail.com.বেতন- নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতনের পরিমাণ হবে ১৫,৫০০ থেকে ২৩,৫০০ টাকা। তাই দেরি না করে আবেদন করুন।




 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।