মাইক্রোসফ্‌টের সঙ্গে হাত মিলিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেবে রাজ্য শিক্ষা দফতর!

29th October 2023 7:46 pm Country News
মাইক্রোসফ্‌টের সঙ্গে হাত মিলিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেবে রাজ্য শিক্ষা দফতর!


রাজ্যের শিক্ষকদের জন্য এক নয়া উদ্যোগ নিয়ে এল মাইক্রোসফ্‌ট ইন্ডিয়া (Microsoft India)। এবার রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষককে প্রশিক্ষণ (Teachers Training) দেওয়ার জন্য মাইক্রোসফ্‌ট ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগ নিল রাজ্য স্কুল শিক্ষা দফতর (Department of School Education)। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সব প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের জেলা শিক্ষা আধিকারিকদের কাছে পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে।অনলাইনের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রোগ্রামে শিক্ষকদের পাশাপাশি প্রধান শিক্ষকদের অংশগ্রহণও বাধ্যতামূলক।'প্রোফেশনাল ডেভেলপমেন্ট অফ স্কুল টিচার্স এমআইই এক্সপার্ট এডুকেটর প্রোগ্রাম অ্যান্ড হাইব্রিড লার্নিং ৩.০ ট্রেনিং প্রোগ্রাম' (Professional Development of School Teachers MIE Expert Educator Program and Hybrid Learning 3.0 Training Program) নামের কর্মসূচিতে দু'দিন ব্যাপী অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে। আগামিকাল থেকেই এই কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে। সোমবার ও মঙ্গলবার অর্থাত্‍ ৩০ এবং ৩১ অক্টোবর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভুম ও ঝাড়গ্রামের স্কুলগুলিতে সাধারণ শিক্ষকদের প্রশিক্ষণ চলবে। তারপর আবার ১২ নভেম্বর পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় এই প্রশিক্ষণ হবে।স্কুল শিক্ষা দফতরের তরফে বলা হয়েছে যে প্রধান শিক্ষকদের ক্ষেত্রে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জেলাভিত্তিক আলাদা আলাদা ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৩ ও ৪ নভেম্বর উত্তরে জেলাগুলিতে অর্থাত্‍ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলার স্কুলগুলির প্রধানশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরের পর্যায়ে ৬ ও ৭ নভেম্বর মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভুম ও ঝাড়গ্রামের স্কুলের প্রধানশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার স্কুলগুলির প্রধানশিক্ষকদের জন্য ৮ ও ৯ নভেম্বর প্রশিক্ষণের ব্যবস্থা ।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।