বিশ্বকাপ শুরুর আগেই ঘটলো দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইডেন গার্ডেন্সের দেওয়াল !!

28th October 2023 7:36 pm Country News
বিশ্বকাপ শুরুর আগেই ঘটলো দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইডেন গার্ডেন্সের দেওয়াল !!


বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। আজকের বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও নেদারল্যান্ড (BAN vs NED)। আর এই ম্যাচের আগেই সেজে উঠেছে ইডেন। তবে বেশি জাকজমক পূর্ণ সাজ দেখা না গেলেও ঘটলো এক দুর্ঘটনা। বৃহস্পতিবার হঠাত্‍ ঘটলো দুর্ঘটনা। চার নম্বর গেটের ঢোকার সময় পাঁচিল গাড়ির ধাক্কায় ভেঙে যায়।তবে ম্যাচ শুরুর আগে এই পাঁচিল সম্পূর্ণ ভেঙে ফেলার নির্দেশ এসেছে পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের থেকে। আজ ইডেন গার্ডেন্সে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ। নন ইন্ডিয়ান ম্যাচে ক্রিকেটের নন্দন কাননে নেই বেশি উন্মাদনা বা উত্তেজনা তবে ম্যাচের আগেই এমন দৃশ্য হইচই ফেলে দিয়েছে ক্রিকেট বিশ্বে।ভেঙে পড়ল ইডেনের দেওয়ালতবে এই বিশ্বকাপে (World Cup 2023) ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। এই মেগা ম্যাচ ছাড়া এই মাঠেই রয়েছে পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ (PAK vs PAK) এবং ঐ ম্যাচটিতে দর্শকদের আনাগোনা দেখা যেতে পারে। এমনকি বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনাল এই ইডেনে মাটিতেই অনুষ্ঠিত হত্ৰ চলেছে। তবে এদিন আবার ফের ইডেনের বাইরে মেম্বাররা টিকিট না পেয়ে বিক্ষোভ দেখান। মূলত এই বিশ্বকাপের শুরু থেকে টিকিট সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে দর্শকদের, আবার সেই সংকট দেখা গেল ইডেনে। আর নিরাপত্তার অভাব আইসিসির কাছে খানিকটা হলেও মাথা নত হচ্ছে ক্রিকেটের নন্দনকাননের।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।