বিশ্বকাপের মাঝেই কোচ বদল রোহিতদের দলে, নতুন দায়িত্ব নিলেন কে?

21st October 2023 6:08 pm Country News
বিশ্বকাপের মাঝেই কোচ বদল রোহিতদের দলে, নতুন দায়িত্ব নিলেন কে?


বিশ্বকাপের মাঝেই আইপিএলে রোহিত শর্মাদের দল মুম্বই ইন্ডিয়ান্সে কোচ বদল হল। দলের বোলিং কোচের পদ ছেড়ে দিয়েছেন শেন বন্ড। নতুন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে লাসিথ মালিঙ্গাকে। শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার এর আগে মুম্বইয়ের দলে খেলেছেন। এ বার কোচিং দলে দেখা যাবে তাঁকে।গত বছর রাজস্থান রয়্যালসের বোলিং কোচের দায়িত্বে ছিলেন মালিঙ্গা।এ বার পুরনো দলে ফিরেছেন তিনি। দায়িত্ব পেয়ে মালিঙ্গা বলেন, ''মার্ক (বাউচার), পলি (কাইরন পোলার্ড), রোহিত ও বাকিদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। মুম্বই আমার দ্বিতীয় ঘর। এত বছর এই দলের হয়ে খেলেছি। এই দল আমাকে অনেক কিছু দিয়েছে। এ বার আমার ফিরিয়ে দেওয়ার পালা।''২০০৮ সাল থেকে মুম্বইয়ের হয়ে খেলছেন মালিঙ্গা। ১০ বছর সেই দলের হয়ে খেলার পরে ২০১৮ সালে রোহিতদের বোলিং পরামর্শদাতার ভূমিকা পালন করেন তিনি। তার পরে যান রাজস্থানে। এ বার আবার মালিঙ্গাকে রোহিতদের জার্সিতে দেখা যাবে।২০১৫ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ ছিলেন শেন বন্ড। তার পর থেকে চার বার রোহিতদের আইপিএলে জয়ের সাক্ষী থেকেছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহিতে মুম্বই ইন্ডিয়ান্স এমিরেটস দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন নিই জ়িল্যান্ডের এই প্রাক্তন পেসার।মুম্বই ইন্ডিয়ান্সে মাহেলা জয়বর্ধনে, মার্ক বাউচার, জাহির খানদের সঙ্গে কাজ করেছেন বন্ড। মুম্বইয়ের কোচিং দল আইপিএলের সব থেকে তারকাখচিত কোচিং দল ছিল। এই দলের সঙ্গে সচিন তেন্ডুলকরও যুক্ত ছিলেন। দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁদের। সেই দল থেকে এ বার সরে গিয়েছেন বন্ড। দায়িত্বে এলেন মালিঙ্গা।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।