হার্দিকের চোট কতটা গুরুতর? ম্যাচ চলাকালীনই তাকে নিয়ে ভয়ঙ্কর আপডেট দিল BCCI

19th October 2023 9:47 pm Country News
হার্দিকের চোট কতটা গুরুতর? ম্যাচ চলাকালীনই তাকে নিয়ে ভয়ঙ্কর আপডেট দিল BCCI


আজ পুনের মাটিতে বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। পরপর তিন ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী ছিল রোহিত শর্মারা। মাঠে ও তার প্রতিফলন দেখা গেল বেশিরভাগ সময়।সেদিন চোটের জন্য তারকা অলরাউন্ডার এবং বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মাঠে নামতে পারেননি। তার জায়গায় দায়িত্বে থাকা নাজমুল শান্ত টসে জিতে প্রথমে ব্যাটিং করে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর শুরুটা চমত্‍কারভাবে করেছিলেন দুই ওপেনার তানজিদ তামিম (৫১) এবং লিটন দাস (৬৬)। কিন্তু তারা দুজন আউট হতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ।এর মাঝে একটি ঘটনা ঘটে। নিজের বোলিং এই ফলত শুরুতে পা দিয়ে বল আটকাতে গিয়ে মাটিতে ছিটকে পড়ে মারাত্মকভাবে চোট পান হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রায় দশ মিনিট ধরে মাঠেই তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন ফিজিও। কিন্তু তাতে কোন লাভ হয়নি। মাত্র তিন বল করে ড্রেসিংরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই ভারতীয় অলরাউন্ডার।প্রথম ইনিংস শেষ হওয়ার পর বিসিসিআই তার চোটের ব্যাপারে আপডেট দিয়েছে। খুব সম্ভবত তাকে আর ব্যাটিং করতে দেখা যাবে না প্রয়োজন হলে। বিসিসিআই জানিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার স্ক্যানের রিপোর্ট প্রকাশে না আসা পর্যন্ত তার চোট কতটা গুরুতর সেটা জানানো যাবে না।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।