কলেজ পাশ করা হয়নি, সেই রামস্বামীই স্থান পেলেন দেশের সেরা ১০০ ধনীর তালিকায়

14th October 2023 6:41 pm Country News
কলেজ পাশ করা হয়নি, সেই রামস্বামীই স্থান পেলেন দেশের সেরা ১০০ ধনীর তালিকায়


বয়স তাঁর ৭৪ বছর। কৃষক পরিবারের সন্তান। কলেজ পাশ করা হয়নি। সেই কে পি রামস্বামীই এবার স্থান করে নিলেন দেশের সেরা ১০০ ধনকুবেরের মধ্যে। তাঁর সম্পত্তির পরিমাণ ১৯, ১৩৩.৭ কোটি টাকা। বস্ত্রবয়ন ও চিনি উত্‍পাদনকারী সংস্থা কেপিআর মিলের মালিক রামস্বামী ফোর্বস প্রকাশিত তালিকায় ঠাঁই পেলেন শততম অবস্থানে।কে এই কে পি রামস্বামী?

 

কলেজ থেকে পাশ করা হয়নি তাঁর। কৃষক পরিবারের সন্তান রামস্বামী ( KP Ramasamy) ১৯৮৪ সালে কেপিআর মিল প্রতিষ্ঠা করেন। ক্রমে সেটাই হয়ে ওঠে দেশের বৃহত্তম পোশাক রপ্তানি প্রতিষ্ঠান। পরে ২০১৩ সালে শুরু হয় চিনির ব্যবসাও। চিনি উত্‍পাদনেও নজর দেন তিনি। ২০১৯ সালে শুরু করেন পুরুষদের অন্তর্বাসের ব্যবসা। বাজারে আসে অন্তর্বাস ব্র্যান্ড ফাসো। আর এই সব ব্যবসার সাফল্যে রামস্বামী ক্রমেই উঠে এলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের তালিকায়।ফোর্বসের তালিকায় (Forbes India Rich List) শীর্ষে রয়েছে রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯২ বিলিয়ন মার্কিন ডলার। এর পরই রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় স্থানে এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাদার। তাঁর মোট সম্পত্তি ২৯.৩ বিলিয়ন মার্কিন ডলার।কে পি রামস্বামী এবার স্থান করে নিলেন দেশের সেরা ১০০ ধনকুবেরের মধ্যে।তাঁর সম্পত্তির পরিমাণ ১৯, ১৩৩.৭ কোটি টাকা।বস্ত্রবয়ন ও চিনি উত্‍পাদনকারী সংস্থা কেপিআর মিলের মালিক রামস্বামী ফোর্বস প্রকাশিত তালিকায় ঠাঁই পেলেন শততম অবস্থানে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।