সিকিম বিপর্যয়: সেনার বাঙ্কার বানাতে গিয়ে নিখোঁজ বালুরঘাটের নয় শ্রমিক, উদ্বেগে পরিবার

13th October 2023 10:02 pm Country News
সিকিম বিপর্যয়: সেনার বাঙ্কার বানাতে গিয়ে নিখোঁজ বালুরঘাটের নয় শ্রমিক, উদ্বেগে পরিবার


মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানের পর ১০ দিন পেরিয়ে গিয়েছে। এখনও উত্তর সিকিমের চিন সীমান্তে ভারতীয় সেনাদের জন্য বাঙ্কার বানানোর কাজে যাওয়া দক্ষিণ দিনাজপুরের ন’জন ঠিকা শ্রমিকের কোনও খোঁজ মিলল না। উদ্বেগে নাওয়া-খাওয়া ভুলেছে পরিবার। প্রশাসনের তরফে বার বার যোগাযোগের চেষ্টা হচ্ছে। কিন্তু কোনও রকম কোনও খবরই নেই নিখোঁজদের।

 

উত্তর সিকিমে কাজে গিয়ে নিখোঁজ শ্রমিকদের মধ্যে রয়েছেন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা নয়ন মার্ডি, জয়ন্ত মুর্মু এবং সুজয় টুডু। চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া গ্রামের বিজয় মুর্মু, কুমারগঞ্জ ব্লকের কুড়ালডাঙা গ্রামের বাসিন্দা নগেন মুর্মু, বিক্রম সরেন এবং বদন সরেন। বাকি দু’জন নিখোঁজের নাম এখনও জানা যায়নি।

 

ওই শ্রমিকদের পরিবার সূত্রে খবর, পুজোর আগেই বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু, ৩ অক্টোবর মঙ্গলবার, শেষ বার ওই ন’জনের সঙ্গে ফোনে কথা হয় পরিবারের। তার পর দিনই প্রকৃতির তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় সিকিম। এত দিন যে ঠিকাদার সংস্থা ওই শ্রমিকদের কাজে নিয়ে গিয়েছিল, তাদের আশ্বাসে অপেক্ষা করছিল পরিবারগুলো। কিন্তু, ১০ দিন কেটে যাওয়ার পর আর ধৈর্য ধরতে পারছেন না পরিজনেরা। তাঁরা বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।

 

স্থানীয় সূত্রে খবর, গত ২২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকার ২৭ জন শ্রমিক শিলিগুড়ির একটি ঠিকাদার সংস্থার মাধ্যমে উত্তর সিকিমের জ়িরো পয়েন্টে গিয়েছিলেন কাজে। সূত্রের খবর, সেনার হয়ে চিন সীমান্তে বাঙ্কার নির্মাণের কাজে যুক্ত ছিলেন। তবে প্রচণ্ড ঠান্ডা এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কিছু দিনের মধ্যে ১৮ জন শ্রমিক বাড়ি ফিরে এসেছিলেন। বাকিরা কাজ করছিলেন। তা ছাড়াও বিভিন্ন জেলার আরও ৬০ -৭০ জন শ্রমিক জ়িরো পয়েন্টে ছিলেন। বুধবার থেকে তাঁদের সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।