গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়ে নিল বর্ষা! তবে পুজোর নবমী ও দশমীতে সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস

13th October 2023 8:57 pm State News
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়ে নিল বর্ষা! তবে পুজোর নবমী ও দশমীতে সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস


হাওয়া অফিস জানিয়েছে, মহালয়ার পর থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে বলে পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা নেই। ১৭ থেকে ২০ অক্টোবর, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ থাকতে চলেছে আংশিক মেঘলা। বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার ৩০ থেকে ৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায় হতে পারে বৃষ্টি। তবে বিক্ষিপ্ত ভাবে। নবমী এবং দশমী দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা।

 

পুজোর ক’দিন উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, ১৭ থেকে ২০ অক্টোবর দার্জিলিং এবং কালিম্পঙের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তমী থেকে দশমী, পুজোর চার দিন উত্তরের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই।





Others News

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |


সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পর চূড়ান্ত ভোটার তালিকা। আসন্ন নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক স্তরে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।


ভোটার তালিকার গুরুত্বপূর্ণ দিকসমূহ

  • মোট ভোটারের সংখ্যা: খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ, যা এই চূড়ান্ত তালিকাতেও অপরিবর্তিত থাকছে।

  • বিশেষ ক্যাটেগরি বিভাজন: এবারের তালিকায় নামের পাশে বিভিন্ন বিশেষ মন্তব্য বা 'মার্ক' থাকছে। যাদের আবেদন সম্পূর্ণ মঞ্জুর হয়েছে, তাদের নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকছে।

  • বাতিল হওয়া নাম: যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাদের নামের পাশে স্পষ্টভাবে "Deleted" (বাতিল) লেখা থাকবে।

  • বিচারাধীন আবেদন: যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথিপত্র এখনও বিচারবিভাগীয় আধিকারিকদের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে, তাদের নামের পাশে "Under Adjudication" (বিচারাধীন) উল্লেখ করা থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন রাজ্য থেকেও বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করা হয়েছে।

  • তালিকা দেখার সুবিধা: চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসেও অফলাইন কপি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, এই প্রথমবার কোনো ভোটার তালিকায় 'Adjudication' বা বিচারাধীন মার্ক যুক্ত করা হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই যাচাই পর্ব চলবে এবং পরবর্তীতে একাধিক সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকাও প্রকাশ করা হবে।