হামাস ঘাঁটির পর নিশানায় সিরিয়া, দুই বিমানবন্দরে রকেট হামলা ইজরায়েলের

12th October 2023 8:12 pm Country News
হামাস ঘাঁটির পর নিশানায় সিরিয়া, দুই বিমানবন্দরে রকেট হামলা ইজরায়েলের


সিরিয়ার (Syria) বিমানবন্দরে হামলা চালানোর অভিযোগ উঠল ইজরায়েলের (Israel) বিরুদ্ধে। সিরিয়ার জাতীয় মিডিয়ার তরফে জানানো হয়, বৃহস্পতিবার সেদেশের দুটি প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েল। দামাস্কাস (Damascus) ও আলেপ্পোর (Aleppo) বিমানবন্দরে আচমকাই হামলা হয়েছে বলে খবর সিরিয়ার মিডিয়া সূত্রে। এই হামলার পালটা দিয়ে ইতিমধ্যেই আক্রমণ করেছে সিরিয়া, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, হামাসের মোকাবিলা করতে গাজা সীমানায় লাগাতার আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ সিরিয়ার।

 

  হামাসের বিরুদ্ধে ইজরায়েলের সেনা হামলা চালাচ্ছে। এহেন পরিস্থিতিতে শোনা গিয়েছিল, ইজরায়েল লক্ষ্য করে শেল ছুড়ছে সিরিয়া। সেই শেলগুলো ইজরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়েছে বলেই শোনা যায়। মঙ্গলবারই এই হামলার খবর পাওয়া যায়। তার পরেই বৃহস্পতিবার সিরিয়ার বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েল, এই খবর ছড়িয়ে পড়ে। 

 

 সিরিয়ার জাতীয় মিডিয়া সূত্রে খবর, দামাস্কাস ও আলেপ্পোর বিমানবন্দরের রানওয়েতে এসে আছড়ে পড়েছে ইজরায়েলের ছোড়া মিসাইল। তার জেরে দুই বিমানবন্দরের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি দেশজুড়ে বাতিল হয়েছে সমস্ত বিমান। তবে এখনও পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

 

প্রসঙ্গত, শনিবার থেকে ইজরায়েলের উপর হামলা শুরু করেছে হামাস জঙ্গি সংগঠন। পালটা দিয়ে যুদ্ধের ডাক দিয়েছে ইজরায়েলও। দুই পক্ষের সংঘর্ষে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রেড ক্রস। এহেন পরিস্থিতির মধ্যেও রক্তগঙ্গা বইয়ে দেওয়ার ডাক দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এবার গাজার পাশাপাশি সিরিয়াতেও আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল। বর্তমানে ইজরায়েলে রয়েছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন। তাঁর সফরের মধ্যেই সিরিয়ায় হামলা ইজরায়েলের।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।