রকেটের গতিতে চলবে এবার দেশের WiFi! কেন্দ্রের নয়া সিদ্ধান্তে মিলবে আল্ট্রা-ফাস্ট স্পিড
দেশের ইন্টারনেট পরিষেবায় আসতে চলেছে বিপ্লব। এবার ঘরোয়া WiFi ব্যবস্থাকে ‘রকেটের গতিতে’ পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, সরকার ৬ গিগাহার্টজ স্পেকট্রাম সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে চলেছে। এর ফলে ভারতের ঘরোয়া এবং বাণিজ্যিক WiFi নেটওয়ার্কগুলিতে মিলবে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন সংযোগ, যাকে বলা হচ্ছে WiFi 6E বা WiFi 7 প্রযুক্তি।
এই সিদ্ধান্ত কার্যকর হলে, ভারতে ইন্টারনেট সংযোগে দেরি, ব্রাউজিংয়ে বিঘ্ন বা ভিডিও কল ড্রপ হওয়ার সমস্যাও অনেকটাই কমে যাবে। বিশেষজ্ঞদের মতে, এটি স্মার্ট হোম, অনলাইন গেমিং, ভার্চুয়াল রিয়্যালিটি, এবং হাই-ডেফিনিশন স্ট্রিমিং-এর অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলবে।
এই পদক্ষেপ ডিজিটাল ইন্ডিয়া অভিযানের একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছে তথ্যপ্রযুক্তি মহল।