ছোট ছোট গর্তে মুখ ভরে গিয়েছে? পুজোয় মেকআপের ৫ টোটকা মানলেই নায়িকাদের মতো জেল্লা আসবে ত্বকে

28th September 2024 7:41 pm Country News
ছোট ছোট গর্তে মুখ ভরে গিয়েছে? পুজোয় মেকআপের ৫ টোটকা মানলেই নায়িকাদের মতো জেল্লা আসবে ত্বকে


বর্ষার মরসুমে কখনও চড়া রোদ, আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। এই সময়ে ত্বকের সমস্যা নিয়ে নাজেহাল হতে হয় অনেককেই। ত্বকের উপর ভাগে বেশ কিছু ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি ত্বককে শ্বাসপ্রশ্বাস নিতে সাহায্য করে। আর্দ্রতা ধরে রাখে। ত্বককে ঠান্ডা রাখে। এগুলি এতই ছোট ছোট যে, খালি চোখে দেখতে পাওয়ার কথা নয়। কিন্তু অনেক সময়েই কপাল, নাক ও গালের রোমকূপ বড় হয়ে গর্তের মতো দেখতে লাগে। ত্বক শিথিল ও বয়স্ক দেখায়। ত্বকের ছিদ্র বড় হলে তাতে ধুলোময়লা জমে। হরমোনের সমস্যা থাকলে, অতিরিক্ত ধূমপান করলে বা বংশগত কারণেও রোমকূপ বড় হয়। ত্বক অপরিচ্ছন্ন রাখলেও এই সমস্যা দেখা যায়। এর ফলে ত্বক সারাক্ষণ তৈলাক্ত থাকে। তখন ব্রণ, র‌্যাশের সমস্যাও বাড়ে।

ওপেন পোর্‌সের সমস্যা বাড়লে অনেক সময়ে মেকআপ করেও ঢাকা যায় না। এই সমস্যা থাকলে মেকআপ ত্বকের সঙ্গে ভাল ভাবে মিশতেও চায় না। সামনেই পুজো। যাঁদের সত্যিই এই সমস্যা আছে, তাঁরা কী ভাবে মেকআপ করলে ত্বক মসৃণ ও জেল্লাদার দেখাবে?

১) সাধারণ প্রাইমার নয় ওপেন পোর্‌সের সমস্যা থাকলে জেল প্রাইমার ব্যবহার করতে হবে। এই প্রাইমার ব্যবহার করলে ত্বক মসৃণ দেখায়।

 

২) এ ক্ষেত্রে ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। খুব বেশি পরিমাণে ফাউন্ডেশন নয়, খুব সামান্য মাত্রায় ব্যবহার করতে হবে। অতিরিক্ত ব্যবহার করলে মেকআপ কখনওই মসৃণ হবে না।

 

৩) সারা মুখে কনসিলর নয়। কেবল মাত্র চোখের তলায়, ঠোঁটের চারপাশে কিংবা কালচে দাগ আছে এমন জায়গাতেই কনসিলার ব্যবহার করুন।

 

৪) সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করতে হবে। কিন্তু খুব সামান্য মাত্রায় পাউডার ব্যবহার করুন।

 

৫) ওপেন পোর্‌স আছে এমন জায়গাগুলিতে ভুলেও হাইলাইটার ব্যবহার করবেন না।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।