সিম কার্ড অদলবদলে (Sim Card Swap) প্রতারণা এবং অপরাধমূলক কাজকর্মে লাগাম আনতে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (Mobile Number Portability) নিয়মে সংশোধন করল ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI)। নতুন নিয়ম এ বছর ১৪ মার্চ এনেছিল তারা, আজ ১ জুলাই থেকে তা কার্যকর হল।কী হবে সংশোধিত নিয়মে?
১) ট্রাই জানিয়েছে, সিম অদলবদল বা পাল্টানোর অর্থ হারিয়ে যাওয়া অথবা কাজ ন আকরা সিমকার্ডের পরিবর্তে নতুন সিম নেওয়া।
২) ট্রাইয়ের নিয়মানুযায়ী, এক সংস্থা ছেড়ে অন্য সংস্থার পরিষেবা নেওয়ার ক্ষেত্রে পোর্ট করালে নম্বর একই থেকে যায়।
৩) নতুন নিয়মে ইউনিক পোর্টিং কোড (UPC) পাওয়ার ক্ষেত্রে বদল এসেছে। পোর্ট করাতে আগে ১০ দিন অপেক্ষা করতে হত, এখন তা সাতদিন করা হয়েছে।
৪) সংশোধিত নিয়ম আনার লক্ষ্য প্রতারণা এবং অপরাধমূলক কাজকর্মে নিয়ন্ত্রণ আনা।