CSIR UGC NET পরীক্ষা স্থগিত কী কারণ জানাল NIT?

22nd June 2024 9:17 pm Country News
CSIR UGC NET পরীক্ষা স্থগিত কী কারণ জানাল NIT?


নিট, নেট পরীক্ষার পর এবার স্থগিত রাখা হল সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষা। দেশ জুড়ে প্রশ্নফাঁস বিতর্কের মধ্যেই আরও সর্বভারতীয় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।আগামী ২৫ ও ২৭ জুন সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষা হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে এনটিএ-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অনিবার্য কারণ বশত এবং 'লজিস্টিক' ইস্যুতে সংশ্লিষ্ট পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ এনটিএ-র ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে জুনিয়র ফেলোশিপ প্রোগ্রামের জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করে এমন ভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, লেকচারশিপ এবং সহকারী অধ্যাপকের যোগ্যতা নির্ধারণের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। যদিও গুরুত্বপূর্ণ সর্বভারতীয় এই পরীক্ষা স্থগিতের পিছনে ঠিক কী 'অনিবার্য' কারণ রয়েছে তা অবশ্য স্পষ্ট জানায়নি এনটিএ।ডাক্তারির স্নাতকের প্রবেশিকা পরীক্ষা ঘিরে বিস্তর বিতর্কের ঝড় উঠেছে। নিট পরীক্ষায় দেশ জুড়ে ভূড়ি ভূড়ি অনিয়মের অভিযোগ এসেছে। এরপর গত ১৮ জুন যে ইউজিসি নিট পরীক্ষা হয়েছিল, তা বাতিল ঘোষণা করেছে এনটিএ। সেই পরীক্ষা ঘিরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিট নিয়ে দেশে তোলপাড়ের মধ্যেই অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট ২০২৪ বাতিল করে এনটিএ। এবার কয়েক দিনের মধ্যে চলতি বছরের সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল।

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।