এসি কেনার সময় কারো বাপের ক্ষমতা নেই ঠকানোর শুধু জানতে হবে এই ৫ টিপস

2nd May 2024 7:30 pm Country News
এসি কেনার সময় কারো বাপের ক্ষমতা নেই ঠকানোর শুধু জানতে হবে এই ৫ টিপস


জামা কাপড় হোক বা ইলেকট্রনিক গেজেট আমাদের ব্যস্ত জীবনে অনলাইন শপিংই একমাত্র ভরসা। মানুষের চাহিদা বুঝে প্রস্তুত ই-কমার্স সাইটগুলিও। বিভিন্ন কেনাকাটার উপর একাধিক অফার নিয়ে হাজির ই-কমার্স সাইটগুলি। গরমের হাত থেকে বাঁচতে এসি কেনার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে।কিন্তু দোকানে গিয়ে গুনাগুন বিচার করে এসি কেনার সময় পাচ্ছে না অনেকেই। সেক্ষেত্রে অনলাইন শপিংকেই ভরসা করতে হচ্ছে। অনলাইন শপিং করা অনেক সহজ ও সময় সাশ্রয়ী, কিন্তু কিছু ক্ষেত্রে ঝুঁকিও থাকতে পারে। কয়েকটি সাধারণ বিষয় (Tips to Buy AC) খেয়াল রাখলে, অনলাইন শপিং এর ক্ষেত্রে আর কোনো ঝুঁকির মুখে পড়তে হবে না গ্রাহককে।

1. অনলাইন শপিং এর চাহিদার কারণে একাধিক ই-কমার্স সাইট অ্যাভেলেবেল রয়েছে ইন্টারনেটে। এই সুযোগ নিয়ে একাধিক ভুয়ো ওয়েবসাইটও খোলা রয়েছে ইন্টারনেটে। কেনাকাটা করার সময় সবার প্রথমে যাচাই করে নিতে হবে আপনি যে ই-কমার্স সাইটটি ব্যবহার করছেন সেটা রেজিস্টার্ড কিনা (Tips to Buy AC)। কোন ওয়েবসাইটে ঢুকে এসির দামে লোভনীয় ছাড় দেখে বিচার বিবেচনা না করে অর্ডার করে ফেলবেন না। অনলাইন শপিং সব সময় বিশ্বস্ত পরিচিত সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকেই করবেন।

2. এসি তুলনামূলক দামি প্রোডাক্ট। তাই কেনার আগে সব দিক ভালো করে যাচাই (Tips to Buy AC) করে নেওয়া উচিত। এসি বিক্রয়কারী সংস্থা ও প্রস্তুতকারক কোম্পানি দুটো আলাদা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এসির সাথে একাধিক ইলেকট্রনিক পার্টস এবং ইনস্টলেশনের বিষয়টি যুক্ত থাকে। তাই অনলাইনে এসি অর্ডার করার আগে বিক্রয়কারী সংস্থা ও প্রস্তুত কারক কোম্পানি উভয়ের রেটিং অবশ্যই যাচাই করে নেবেন। এই সংস্থা থেকে জিনিস কেনার ব্যাপারে অন্যান্য গ্রাহকদের অভিজ্ঞতা কেমন তাও যাচাই করে নেবেন পাবলিক রিভিউ দেখে।

3. এসি কেনার আগে তার ফিচার গুলি ভালো করে যাচাই (Tips to Buy AC) করে নিতে ভুলবেন না। এসির কুলিং মোড, পাওয়ার সেভিং মোড, ক্যাপাসিটি সব কিছুই যাচাই করে নেওয়া প্রয়োজন। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।