চোখের নিচে ফুলে ওঠে কেন? চোখের তলার ফোলাভাব দূর করার উপায় জানুন একঝলক

1st April 2024 6:54 pm Country News
চোখের নিচে ফুলে ওঠে কেন? চোখের তলার ফোলাভাব দূর করার উপায় জানুন একঝলক


অনেকেরই চোখের নিচে বেশ ফুলে যায়। একে বলা হয় পাফি আইস। নানা কারণে এই সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের রাত জাগার অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়।আবার যারা দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করেন, তাদের ক্ষেত্রেও চোখের তলায় ফুলে যাওয়ার সমস্যা দেখা যায়।এছাড়া দেখা দিতে পারে ডার্ক সার্কেল।

কেন চোখের তলায় ফুলে ওঠে?

চোখের পাতার টিস্যু ও পেশী যখন দুর্বল হয়ে যায় তখনন চোখের তলায় ফুলে ওঠে। এমনকি এ কারণে ত্বকও ঝুলতে শুরু করে। সাধারণত চোখের চারপাশে থাকা চর্বি নিচের অংশে চলে যাওয়ার কারণে এমনটি ঘটে।এ কারণে চোখের নীচে তরল জমতে পারে, যার ফলে ওই স্থান ফোলা দেখায়। বেশ কয়েকটি কারণে চোখের তলায় ফোলাভাবের সৃষ্টি হয়, জেনে নিন কী কী-১. বার্ধক্য

২. ঘুম থেকে ওঠার পরে

৩. লবণাক্ত খাবারের পরে

৪. ঘুমের অভাব

৫. অ্যালার্জি

৬. ধূমপান

৭. জেনেটিক্স

৮. ডার্মাটাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, রেনাল ডিজিজ ও থাইরয়েড চোখের রোগের চিকিত্‍সাকালীন সময়েও চোখের তলায় ফোলাভাবের সৃষ্টি হতে পারে।

চোখের তলার ফোলাভাব দূর করার উপায় কী?

ঠান্ডা সেঁক

ঠান্ডা কিছু দিয়ে চোখের চারপাশে সেঁক দেওয়ার অভ্যাস করুন। দেখবেন ফোলাভাব কমতে শুরেু করেছে। এক্ষেত্রে বরফ ব্যবহার করতে পারেন। কিংবা ঠান্ডা জলে তুলো বা নরম কাপড় ভিজিয়ে চোখের উপর রাখতি পারেন।

টি ব্যাগের ব্যবহার

চোখের চারপাশের ফোলাভাব কমাতে ব্যবহার করতে পারেন টি ব্যাগ। চায়ের মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট। এর সাহায্যে ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন ভালোভাবে হয়।চোখের চারপাশের ফোলা স্থানে যখন টি ব্যাগ লাগাবেন তখন খেয়াল রাখবেন, চোখের ভেতর যেন কিছু ঢুকে না যায়। চোখ বন্ধ করে নিলেই ভালো। টি ব্যাগ চোখের চারপাশের ফোলাভাব দূর করতে সাহায্য করে।

শসা লাগান

চোখের তলায় ফোলা ভাব ও ডার্ক সার্কেলের সমস্যা কমাতে কাজে লাগাতে পারেন শসা। গোল গোল করে শসা কেটে চোখের উপর দিয়ে রাখুন ১০ মিনিট।

টানা কয়েকদিন এভাবে যত্ন নিলে চোখের ফোলাভাব বা ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবে। প্রয়োজনে শসার রসও ব্যবহার করতে পারেন। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।