বাজার থেকে ফল কিনে এনেই ফ্রিজ়ে ঢুকিয়ে রাখেন? গরমে ডায়েরিয়ার ঝুঁকি কমাতে কী ভাবে ধুয়ে নেবেন?

30th March 2024 12:04 am Country News
বাজার থেকে ফল কিনে এনেই ফ্রিজ়ে ঢুকিয়ে রাখেন? গরমে ডায়েরিয়ার ঝুঁকি কমাতে কী ভাবে ধুয়ে নেবেন?


বাজার থেকে মাছ-মাংস কিনে আনার পর ধুয়ে নেন সকলেই। সেটাই উচিত। কিন্তু ফলের ক্ষেত্রে সব সময় এই নিয়ম মেনে চলা হয় না। কিনে আনার পর ফ্রিজ়েই ঢুকিয়ে রাখা হয়। কিন্তু সেটা ঠিক নয়। সুস্থ থাকতে রোজ একটি করে ফল খাওয়া জরুরি। কিন্তু শুধু ফল খেলেই হবে না। ফল কিনে আনার পর সেগুলি ভাল করে ধুয়ে না নিলে ঝুঁকি বাড়ে ডায়েরিয়ার। বিশেষ করে এই গরমে সুস্থ থাকতে ফল না ধুয়ে খাওয়া একেবারেই অস্বাস্থ্যকর। তবে ফল ধোয়ারও কিছু নিয়ম আছে। সেগুলি জেনে রাখা জরুরি।

১) সাবান কিংবা ডিটারজেন্ট দেওয়া জলে কখনও ফল ধোবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। চিকিৎসকেরা জানাচ্ছেন, একদম পরিষ্কার জলে ফলগুলি ভিজিয়ে রাখুন। কল খুলে বেসিনে ফলগুলি রেখে দিন। জলের ধারার নীচে ফল থাকলে ব্যাক্টেরিয়া, জীবাণু ধুয়ে যাবে।

২) নরম কোনও ব্রাশ দিয়ে ফলের গায়ে বুলিয়ে নিতে পারেন। তবে লেবু, পেয়ারা, আপেলের মতো খোসা-সহ ফলের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে বেরি, আঙুর, স্ট্রবেরির ক্ষেত্রে এমনি জলে ধুয়ে নিলেই হবে।

৩) শুধু ধুয়ে রাখলেই হবে না, ফল মুছে শুকনো করেও রাখতে হবে। ফল ভিজে থাকলে তাতে ব্যাক্টেরিয়া বাসা বাঁধে বেশি। তাই ফল ধুয়ে শুকিয়ে রাখার ক্ষেত্রেও সচেতন থাকা জরুরি।

 

৪) কিনে আনার পর যদি খাওয়ার পরিকল্পনা না থাকে, তা হলে না ধুয়ে রাখাই ভাল। খাওয়ার আগে ধুয়ে নিলেই হবে। ধোয়ার পর বেশি দিন রেখে দিলে ফল পচে যাওয়ার আশঙ্কা থাকে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।