খুদের টিফিন নিয়ে রোজ হয়রান? সুজি দিয়ে স্বাস্থ্যকর ডোনাট বানিয়ে ফেললে কেমন হয়?

18th March 2024 3:32 pm Country News
খুদের টিফিন নিয়ে রোজ হয়রান? সুজি দিয়ে স্বাস্থ্যকর ডোনাট বানিয়ে ফেললে কেমন হয়?


সকালে উঠে খুদের টিফিন বানাতে হবে সেটা ভেবেই আলস্য আসে? তার উপর সে টিফিন আবার হতে হবে বাচ্চার মনের মতো! সকালের এত ব্যস্ততার মাঝে সুস্বাদু এমন কী টিফিন দেবেন, সেই ভেবে রাতের ঘুম উড়েছে আপনার? বাচ্চার পছন্দের পাশাপাশি তাদের স্বাস্থ্যের দিকটাও নজর রাখতে হবে আপনাদেরই। বাজার থেকে কেনা চিপ্‌স, পিৎজ়া, বার্গার, ডোনাট টিফিনে একেবারেই দেওয়া ভাল না। টিফিনে চটজলদি তাদের জন্য বানিয়ে দিন সুজির ডোনাট। রইল রেসিপি।

 

উপকরণ:

 

সুজি: দেড় কাপ

 

টক দই: আধ কাপ

 

বেকিং সোডা: আধ চা চামচ

 

নুন: সামান্য

 

সাদা তেল: ১ কাপ

 

চিনি: ৫ টেবিল চামচ

প্রণালী:

 

একটি বড় পাত্রে সুজি নিয়ে টক দই নিয়ে নিন। টক দইয়ের বদলে ইস্টও দিতে পারেন। সুজি মাখার সময়ে চিনি, নুন ও সামান্য জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এ বার হাতে সামান্য তেল মেখে নিয়ে ডোনাটের আকার দিতে হবে। এ বার কড়াইয়ে সাদা তেল গরম করে ডোনাটগুলি বাদামি করে ভেজে নিন। মিষ্টি সুজির ডোনাটের উপরে ডার্ক চকোলেট, চকোলেট চিপ্‌স এবং রঙিন স্প্রিঙ্কলার ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু ডোনাট।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।