নামমাত্র উপকরণ বাড়িতেই বানিয়ে ফেলুন রসে টইটুম্বুর রসমালাই

4th February 2024 11:18 pm Country News
নামমাত্র উপকরণ বাড়িতেই বানিয়ে ফেলুন রসে টইটুম্বুর রসমালাই


রসমালাই দেখলেই জিভে জল। দুধ মালাইয়ে ডুবানো ছোট ছোট তুলতুলে স্পঞ্জ মিষ্টিই যা রসমালাই নামে পরিচিতি। সাধারণত সবাই কমবেশি মিষ্টির দোকান থেকেই কিনে খেয়ে থাকেন রসমালাই! তবে চাইলে কিন্তু খুব সহজে আপনি ঘরেই তৈরি করতে পারবেন রসমালাই। জেনে নিন রেসিপি…রসমালাই তৈরির উপকরণ

ছানা তৈরির জন্য

১. দুধ ১ লিটার

২. লেবুর রস ২ টেবিল চামচ

৩. জল ১ কাপ

চিনির রস তৈরির জন্য

১. জল ৮ কাপ

২. চিনি দেড় কাপ

অন্যান্য উপকরণ

১. দুধ ১ লিটার

২. চিনি ১/৪ কাপ

৩. এলাচ গুঁড়ো আধ চা চামচ

৪. জাফরান দুধ ২ টেবিল চামচ

রসমালাই তৈরির প্রণালী (Rasmalai Recipe):

প্রথমে ছানা তৈরি করতে ১ লিটার দুধ জ্বাল দিন। ফুটে উঠলে লেবুর রস দিয়ে নাড়ুন। ছানা তৈরি হলে নামিয়ে পাতলা কাপড়ে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। কাপড়টি ভালো করে নিংড়ে বাড়তি জল বের করুন। এবার ১০ মিনিট ঝাঁকিয়ে নিন ছানা। অল্প অল্প করে ছানা হাতে নিয়ে মিষ্টির আকৃতি তৈরি করে একটি ছড়ানো প্লেটে রাখুন। এবার রস তৈরির পালা। এজন্য প্যানে চিনি ও জল একসঙ্গে জ্বাল দিন। ১০ মিনিট ফুটিয়ে মিষ্টিগুলো দিয়ে দিন রসে। প্যান ঢেকে ১৫ মিনিট আঁচে রাখুন। এর মধ্যেই ফুলে উঠবে মিষ্টিগুলো। রস থেকে মিষ্টি তুলে নিন। চেপে চেপে ভেতরের বাড়তি জল বের করে নেবেন। এবার আরেকটি প্যানে ১ লিটার দুধ ঘন করে জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। দুধে সর পড়লে প্যানেই দুধ নাড়তে থাকুন। চিনি, এলাচ গুঁড়ো ও জাফরান দুধ দিয়ে মিশিয়ে নাড়ুন। ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। এরপর মিষ্টিগুলো ডুবিয়ে দিন দুধে। ব্যাস তৈরি হয়ে গেল তুলতুলে রসমালাই। পরিবেশন করার আগে চাইলে কিছু পেস্তা ও কাজুবাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন রসমালাইয়ের উপরে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।