কাঠের আসবাবে ছত্রাক পড়েছে? সহজ সমাধান রইল হাতের কাছে

2nd February 2024 9:16 pm Country News
কাঠের আসবাবে ছত্রাক পড়েছে? সহজ সমাধান রইল হাতের কাছে


বাড়িতে কাঠের আসবাব থাকলে তার দিকে একটু বেশিই নজর দিতে হয়। কারণ, কাঠের আসবাব যত পুরনো হয়, ততই তা উজ্জ্বলতা হারায়। শুধু উজ্জ্বলতা নয়, অনেক সময়ই দেখা যায় কাঠের আসবাবে ছত্রাক পড়েছে। কাঠের আসবাবে ছত্রাক পড়লে আসবাব কিন্তু নষ্ট হয়ে যায়, তাই এই বিষয়ে নজর রাখাটা জরুরি। তা কী করবেন?দরজা বা জানালা থেকে আসবাব দূরে রাখুন। যেন বৃষ্টির জল না পড়ে।কাঠের আসবাবে ছত্রাকের সমস্যা থেকে রেহাই দিতে পারে বার্নিশ। কাঠের কাজ যারা করেন, তাদের দিয়ে বছর দু'বার বা অন্তত একবার কাঠের আসবাব বার্নিশ করিয়ে নিন। বিশেষ করে বর্ষার আগে বার্নিশ করালে আসবাব ভাল থাকবে। এটা নিয়মিত করলে কাঠের আসবাব বহুদিন চলবে।কাঠের আসবাব কি মাটি ছুঁয়ে আছে? তা হলে সেখান থেকেও বাষ্প উপরে উঠে আসতে পারে। আসবাবের পায়াগুলির তলায় ধাতব কিছু রেখে দিন। দেখবেন এতে সমস্যা মিটবে।আসবাবের উপর বর্ষাকালে বেশি ধুলা জমতে দেবেন না। ধুলা বাতাসের জলীয়বাষ্প টেনে আনে। তাই নিয়মিত কাঠের আসবাব পরিষ্কার করুন।আসবাবের উপরের ধুলা পরিষ্কার করতে ভেজা কাপড় একেবারেই ব্যবহার করবেন না। তা হলে ছত্রাক দূর তো হবেই না, উলটে সমস্যা আরও বাড়বে।বর্ষাকালে কাঠের আসবাবের পাল্লা আঁটোসাঁটো হয়ে গেলে তেল দেবেন না। তাতেও কাঠের ক্ষতি হয়। এই ধরনের সমস্যা দূর করতে স্প্রে মোম পাওয়া যায়। সেটা ব্যবহার করুন।কাঠের আসবাব এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত রোদ আসে। সঙ্গে খেয়াল রাখবেন বৃষ্টির জল যেন কোনওভাবে কাঠের আসবাবের গায়ে না লাগে।কোনও কারণে কাঠের আসবাবে জল পড়লে, সঙ্গে সঙ্গে মুছে নিন। কাঠের আসবাবে জল থেকে গেলে ছত্রাক জন্মানোর সুযোগ বেড়ে যায়।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।